একবিংশ শতাব্দীতেই ফিরল দাসপ্রথা? তালিবানের নতুন আইনে শিউরে উঠছে বিশ্ব!

একবিংশ শতাব্দীতেই ফিরল দাসপ্রথা? তালিবানের নতুন আইনে শিউরে উঠছে বিশ্ব!

আফগানিস্তানে মধ্যযুগীয় বর্বরতা ফিরিয়ে আনলেন তালিবান সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদা। নতুন আইনে নাগরিকদের চারটি স্তরে ভাগ করে কার্যত বৈধতা দেওয়া হয়েছে দাসপ্রথাকে। এই বৈষম্যমূলক বিধানে প্রভাবশালী মোল্লা ও উচ্চবিত্তদের জন্য নামমাত্র শাস্তির বিধান থাকলেও সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে কঠোর কারাদণ্ড ও অমানবিক নির্যাতন।

সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েছেন আফগান নারীরা, যাঁদের অধিকার কেড়ে নিয়ে কার্যত চতুর্থ শ্রেণির দাসে পরিণত করা হয়েছে। নতুন এই আইনি কাঠামো অনুযায়ী, মালিকরা দাসদের ওপর শারীরিক আঘাত করার অবাধ অনুমতি পাবেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই মোল্লাতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা আফগানিস্তানকে কয়েকশ বছর পিছিয়ে দিয়ে এক চরম মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *