এসআইআর বিতর্ক: মমতার বিরুদ্ধেই ‘হেনস্থা’র পাল্টা অভিযোগ বিজেপির
January 28, 20268:04 pm

দুর্গাপুরে আয়োজিত বিজেপি কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুললেন নিতিন নবীন। তিনি দাবি করেন, রাজ্য সরকার নিজের আধিকারিকদের ব্যবহার করে সাধারণ মানুষ ও পেশাজীবীদের এসডিও অফিসে ডেকে হয়রানি করছে। মমতা পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটছেন বলে তিনি তোপ দাগেন।
অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেন নিতিন। তিনি রাজ্যের সরকারি আধিকারিকদের বর্তমান সরকারের ‘পুতুল’ হয়ে কাজ না করার কড়া হুঁশিয়ারি দেন। নবীনের মতে, এই সরকার ক্ষণস্থায়ী, তাই প্রশাসনের উচিত সাধারণ মানুষের হয়রানি বন্ধ করে সঠিক দিশায় জনস্বার্থে কাজ করা।