ভোট ঘোষণার আগেই বাংলার স্বরাষ্ট্রসচিবসহ ২০ শীর্ষকর্তাকে সরাল কমিশন! নেপথ্যে কী কারণ?

ভোট ঘোষণার আগেই বাংলার স্বরাষ্ট্রসচিবসহ ২০ শীর্ষকর্তাকে সরাল কমিশন! নেপথ্যে কী কারণ?

নির্বাচন ঘোষণার আগেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলার স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রকাশ মীনা-সহ মোট ১০ জন আইএএস এবং ১০ জন আইপিএস অফিসারকে ভিনরাজ্যে ভোটের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। অভিযোগ উঠেছে, রাজ্য সরকার তালিকা পাঠাতে দেরি করায় কমিশন নিজেই এই পদক্ষেপ নিয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস একে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ‘অনৈতিক’ কাজ বলে আক্রমণ শানিয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য সরকার অসহযোগিতা করায় কমিশন এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভোটার তালিকার চূড়ান্ত সংশোধনের মাঝেই শীর্ষকর্তাদের এই অপসারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগাম ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *