গাছে নয়, এবার মাটিতেই দেখা দিল অতিবিরল মেঘচিতা! বক্সার জঙ্গলে যা ঘটল জানলে অবাক হবেন
January 28, 20268:34 pm

বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিশ্বের অন্যতম অতিবিরল বন্যপ্রাণী মেঘচিতা বা ‘ক্লাউডেড লেপার্ড’। সাধারণত উঁচু গাছে থাকতে অভ্যস্ত এই নিশাচর প্রাণীকে এবার মাটিতে হেঁটে বেড়াতে দেখে রীতিমতো চমকে গেছেন বনকর্মীরা। ট্র্যাপ ক্যামেরার প্রথম দফার পর্যবেক্ষণে এমন ছবি মেলায় উচ্ছ্বসিত বন দপ্তর।
বনকর্তাদের মতে, যে সমতল এলাকায় মেঘচিতার দেখা মিলেছে, সেখানে এদের উপস্থিতি ছিল অপ্রত্যাশিত। এই ঘটনা প্রমাণ করে বক্সার জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীদের বাসস্থান অত্যন্ত উন্নত হয়েছে। অতিবিরল এই প্রজাতির সংরক্ষণে পাঁচ বছরের বিশেষ পরিকল্পনা নিয়েছে বন দপ্তর, যা বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যের জন্য ইতিবাচক সংকেত।