অবসর নয় যেন মুক্তি! সতীর্থদের আচরণে অতিষ্ঠ হয়েই কি ব্যাট তুলে রাখেন যুবরাজ? বিস্ফোরক তথ্যে তোলপাড়

অবসর নয় যেন মুক্তি! সতীর্থদের আচরণে অতিষ্ঠ হয়েই কি ব্যাট তুলে রাখেন যুবরাজ? বিস্ফোরক তথ্যে তোলপাড়

২০১৯ সালের বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর আচমকাই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ সিং। অবসরের সাত বছর পর প্রাক্তন অলরাউন্ডার জানালেন, সেই সময় খেলা উপভোগ করা তো দূর, বরং চারপাশের মানুষের থেকে পাচ্ছিলেন না ন্যূনতম সম্মান ও সমর্থন। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত যুবরাজ কার্যত অভিমানেই আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

সানিয়া মির্জার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ জানান, আসাম্মান সহ্য করে খেলা চালিয়ে যাওয়ার কোনো মানেই ছিল না তাঁর কাছে। অবসরের দিনই তিনি প্রকৃত শান্তি ফিরে পেয়েছিলেন বলে দাবি করেছেন। যদিও তিনি নির্দিষ্ট কারও নাম নেননি, তবে জানিয়েছেন যে সেই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাননি তিনি। ক্রিকেট ছাড়ার এই সিদ্ধান্ত তাঁকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *