জঙ্গল থেকে টেনে নিয়ে যাচ্ছিল বাঘ, সঙ্গীদের মরণপণ লড়াইয়ে অবিশ্বাস্য জয়!

জঙ্গল থেকে টেনে নিয়ে যাচ্ছিল বাঘ, সঙ্গীদের মরণপণ লড়াইয়ে অবিশ্বাস্য জয়!

সুন্দরবনের কলস দ্বীপ সংলগ্ন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের অতর্কিত হামলার শিকার হলেন বনু বক্তা নামের এক মৎস্যজীবী। পাথরপ্রতিমার সত্যদাসপুর থেকে ১২ জনের একটি দল নদীতে গিয়েছিল। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে বনুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর ঘাড় কামড়ে ধরার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাঘের আক্রমণ এতটাই তীব্র ছিল যে জীবন বাঁচানো প্রায় আসাম্ভব হয়ে পড়েছিল।

এই সংকটকালীন মুহূর্তে বনুর সঙ্গীরা পিছু না হটে লাঠি ও লোহার রড নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তাঁদের সম্মিলিত ও মরণপণ লড়াইয়ের মুখে শেষ পর্যন্ত হার মেনে শিকার ছেড়ে জঙ্গলে ফিরে যেতে বাধ্য হয় দক্ষিণরায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে পাথরপ্রতিমায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। সুন্দরবনের মৎস্যজীবীদের যাপিত জীবনের এই চরম ঝুঁকি ও সাহসিকতার লড়াই আবারও প্রকাশ্যে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *