রাজ্যে কড়া ‘সুপার চেকিং’: ভোটার তালিকায় কোপ?

রাজ্যে কড়া ‘সুপার চেকিং’: ভোটার তালিকায় কোপ?

ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা আনতে রাজ্যে শুরু হলো নির্বাচন কমিশনের ‘সুপার চেকিং’। একজন প্রধান অবজার্ভারের অধীনে ২৫ জন মাইক্রো অবজার্ভার প্রতিটি জেলায় জমা পড়া নথি যাচাই করছেন। মূলত অনুমোদিত তালিকার বাইরে কোনো নথি গ্রহণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য।

ইতিমধ্যেই একাধিক অসঙ্গতি ও ভুল নথি আপলোডের প্রমাণ পেয়েছে কমিশন। নিয়মের বাইরে নথি জমা দিলে সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল করা হবে। পরিস্থিতি পর্যালোচনায় ডেপুটি ইলেকশন কমিশনার সঞ্জয় কুমার বর্তমানে রাজ্য সফরে রয়েছেন এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *