বাজেটের আগে সংসদে বিরতি, লক্ষ্য এখন রবিবারের ‘মেগা বাজেট’
January 30, 202612:14 pm

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট পেশের প্রাক্কালে আজ সাময়িকভাবে থমকে গেল সংসদের কাজ। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের সাধারণ বাজেট পেশ করবেন। তার আগে আজ, ৩০ জানুয়ারি (শুক্রবার) সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ— উভয় ক্ষেত্রেই বিরতি ঘোষণা করা হয়েছে।
গতকালই অর্থমন্ত্রী সংসদে দেশের ‘আর্থিক সমীক্ষা রিপোর্ট’ বা ইকোনমিক সার্ভে পেশ করেছেন। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে এই অধিবেশন। গত দুই দিনের ব্যস্ত কর্মসূচির পর আজ সংসদে কোনো নির্ধারিত কাজ রাখা হয়নি। মূলত রবিবারের হাই-ভোল্টেজ বাজেট পেশের প্রস্তুতি নিতেই এই বিরতি বলে মনে করা হচ্ছে। আপাতত সকলের নজর রবিবারের সেই মেগা বাজেটের দিকে, যেখানে দেশের অর্থনীতির পরবর্তী রূপরেখা তুলে ধরবেন অর্থমন্ত্রী।