রোজ ডে-তে আপনিই হবেন সেরা সুন্দরী! বিটাউন সুন্দরীদের এই স্টাইল টিপসগুলিতে হয়ে উঠুন অনন্যা

রোজ ডে-তে আপনিই হবেন সেরা সুন্দরী! বিটাউন সুন্দরীদের এই স্টাইল টিপসগুলিতে হয়ে উঠুন অনন্যা

ভ্যালেন্টাইনস সপ্তাহের শুরুতেই গোলাপের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে চান? রোজ ডে-তে সঙ্গীকে সারপ্রাইজ দিতে লাল পোশাকের চেয়ে ভালো আর কী-ই বা হতে পারে! শ্রীলীলা থেকে আলিয়া ভাট, বিটাউন ডিভাদের এই রেড ড্রেস কালেকশন থেকে আপনিও নিতে পারেন দারুণ আইডিয়া:

শ্রীলীলার মতো বডিকন লুক

সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যাওয়ার পরিকল্পনা থাকলে অভিনেত্রী শ্রীলীলার মতো লাল রঙের বডিকন ড্রেস বেছে নিতে পারেন। খোলা চুল আর ন্যুড মেকআপে আপনাকে দেখাবে মোহময়ী। চাইলে ঠোঁটে বোল্ড রেড লিপস্টিকও ছোঁয়াতে পারেন।

আলিয়া ভাটের ওয়ান শোল্ডার ড্রেস

কিউট অথচ স্টাইলিশ লুক পেতে আলিয়ার এই ওয়ান শোল্ডার ড্রেসটি সেরা অপশন। এই ড্রেসের সঙ্গে চুলে একটি সুন্দর বো (Bow) লাগিয়ে হাফ-টাই হেয়ারস্টাইল করলে আপনাকে বেশ মিষ্টি দেখাবে।

তৃপ্তি দিমরির গ্ল্যামারাস অবতার

স্লিম ফিগার হলে তৃপ্তি দিমরির মতো ফুল লেংথ বডিকন ড্রেস ট্রাই করতে পারেন। অন্যদিকে, কার্ভি ফিগার হলে তৃপ্তির স্লিভলেস হল্টার নেক লেদার ড্রেসটিও দারুণ মানাবে। ডার্ক শেডের লিপস্টিক এই লুকের সাথে জুতসই।

কৃতি স্যাননের শিফন ম্যাজিক

একটু অভিজাত এবং গ্ল্যামারাস লুকের জন্য কৃতি স্যাননের মতো রেড শর্ট শিফন ড্রেস পরতে পারেন। সঙ্গে হাই বান হেয়ারস্টাইল এবং মানানসই হিল জুতো আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তুলবে।

কিয়ারা আদভানির বসি লুক

আপনি যদি একটু ভিন্ন ধাঁচের স্টাইল পছন্দ করেন, তবে কিয়ারা আদভানির মতো রেড ব্লেজার বেছে নিতে পারেন। সাধারণ ডেনিম জিন্স বা শর্ট স্কার্টের সঙ্গে লাল ব্লেজার পরে নিজেকে দিন এক আধুনিক ও বোল্ড লুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *