স্কুলে বিনামূল্যে প্যাড না দিলে বাতিল হবে লাইসেন্স! রাজ্যগুলোকে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

স্কুলে বিনামূল্যে প্যাড না দিলে বাতিল হবে লাইসেন্স! রাজ্যগুলোকে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। এই নির্দেশ অমান্য করলে বেসরকারি স্কুলের লাইসেন্স বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারকেও দায়বদ্ধ থাকতে হবে।

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, প্রতিটি স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক এবং বিশেষভাবে সক্ষমদের উপযোগী শৌচাগার নিশ্চিত করতে হবে। জয়া ঠাকুরের দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের এই পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। পরিচ্ছন্নতার এই অধিকার রক্ষায় ব্যর্থতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *