৯ বার বাজেট পেশের রেকর্ড নির্মলার, নজর থাকবে যেসব বড় তথ্যে
January 31, 20267:20 pm

আগামীকাল ১ ফেব্রুয়ারি টানা নবমবারের মতো বাজেট পেশ করে রেকর্ড গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ হওয়া। এই আবহে এবারের বাজেটের প্রধান দিকগুলো হলো:
- রাজকোষ ঘাটতি: ২০২৫-২৬ অর্থবর্ষে ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৪%। আগামী বছরে এটি ৪ শতাংশের নিচে নামানোর চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে।
- মূলধনী ব্যয় (Capex): পরিকাঠামো উন্নয়নের গতি বজায় রাখতে বরাদ্দের পরিমাণ ১২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
- জিডিপি বৃদ্ধি: আগামী অর্থবর্ষে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৮ থেকে ৭.২ শতাংশের মধ্যে থাকতে পারে। উন্নত ভারতের লক্ষ্যে এটি ৮ শতাংশে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।
- শুল্ক সংস্কার ও রফতানি: রাশিয়ার থেকে তেল কেনার জেরে আমেরিকার চড়া ট্যারিফ ভারতের রফতানি বাণিজ্যে চাপ বাড়িয়েছে। বাজেটে এর সমাধানের ইঙ্গিত মিলতে পারে।
- কৃষি ও কৃষক: রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য থাকলেও আধুনিক প্রযুক্তি ও সেচে জোর দিয়ে কৃষকদের আয় বাড়ানো বড় চ্যালেঞ্জ।
- টাকার অবমূল্যায়ন: ডলারের বিপরীতে টাকার দাম ৯২ ছুঁইছুঁই। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও টাকার মান ধরে রাখায় বাজেটে কী দিশা থাকে, সেদিকে নজর থাকবে বাজারের।
- পরিবেশ ও দূষণ: দেশের ৪৪% শহর বায়ুদূষণে জর্জরিত। দূষণ মোকাবিলায় বিশেষ প্যাকেজের প্রত্যাশা করা হচ্ছে।