ভারতের বাজেট: ইতিহাস থেকে বর্তমানের চমকপ্রদ তথ্য
January 31, 20267:41 pm

ভারতের বাজেট পেশের দীর্ঘ ইতিহাসে জড়িয়ে আছে একাধিক আকর্ষণীয় রেকর্ড। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশের কৃতিত্ব আর কে শানমুখম চেট্টির। তবে সর্বাধিক ১০ বার বাজেট পেশ করে নজির গড়েছেন মোরারজি দেশাই। ভাষণের দৈর্ঘ্যের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অন্যদিকে ১৯৭৭ সালে দেখা গিয়েছিল দেশের সংক্ষিপ্ততম বাজেট। ২০১৭ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম দিনে বাজেট পেশের নতুন প্রথা শুরু হয়। সেই ধারা বজায় রেখে আগামীকাল নবমবারের মতো বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন।