‘১০ লক্ষ কোটি পাঠালেও কাটমানি খাচ্ছে তৃণমূল’, ব্যারাকপুরে তোপ শাহের
January 31, 20267:41 pm

ব্যারাকপুরের কর্মিসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি দাবি করেন, কেন্দ্র বাংলাকে ১২টি ট্রেন এবং ১০ লক্ষ কোটি টাকার বেশি অনুদান দিয়েছে। শাহের অভিযোগ, কেন্দ্রীয় অর্থ সত্ত্বেও বাংলার সাধারণ মানুষ সুবিধা পাচ্ছেন না, কারণ সেই টাকার সিংহভাগ ‘কাটমানি’ হিসেবে তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে।