‘সবাই জেলে যাবে, ভাইপোর স্বপ্ন ভাঙবে’, দুর্নীতি রুখতে হুঙ্কার শাহের
January 31, 20267:58 pm

রাজ্যে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলদের নাম উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্ত প্রত্যেক নেতাকে জেলে পাঠানো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেন, “ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্নে আপনার চোখে ছানি পড়েছে; অপারেশন হলেই সব সত্য দেখতে পাবেন।”