মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা, PM মোদী বললেন,’অজিতদাদার স্বপ্নপূরণ করবেন’

মহারাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায় শুরু হলো। শনিবার মুম্বইয়ের লোকভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার। প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রাকে নিয়ে এখন মারাঠা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আবেগের জোয়ার
রাজ্যপাল আচার্য দেবব্রত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে সুনেত্রা পাওয়ারকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় সভাস্থল জুড়ে স্লোগান ওঠে— ‘অজিত দাদা অমর রহে’। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো আবেগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সুনেত্রা পাওয়ার অজিতদাদার আসামাপ্ত স্বপ্ন পূরণ করবেন।
যেভাবে দায়িত্ব পেলেন সুনেত্রা
গত বুধবার বারামতীর কাছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় এনসিপি নেতা অজিত পাওয়ারের। তাঁর আকস্মিক প্রয়াণের পর ক্ষমতাসীন মহাযুতি জোটের শরিক এনসিপি (অজিত গোষ্ঠী) সর্বসম্মতিক্রমে সুনেত্রা পাওয়ারকে তাদের বিধায়ক দলের নেত্রী হিসেবে নির্বাচিত করে। এরপরই তাঁর উপ-মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়।