রুশ তরুণী ও যৌনব্যাধি: এপস্টাইন ফাইলে ফাঁস বিল গেটসের অন্ধকার জীবন
January 31, 20268:26 pm

ওয়াশিংটন: কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত ৩০ লক্ষেরও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। আর এই নথিতেই মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। যা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ফাঁস হওয়া চাঞ্চল্যকর অভিযোগসমূহ:
- গোপন যৌনব্যাধি ও ব্ল্যাকমেল: ফাঁস হওয়া ইমেল অনুযায়ী, বিল গেটস একটি যৌন সংক্রামক ব্যাধিতে (STD) আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এপস্টাইন তা জেনে ফেলেন এবং গেটসকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন বলে জানা গেছে।
- রুশ তরুণীদের সঙ্গে সম্পর্ক: এপস্টাইনের কাছে গেটসের সঙ্গে রুশ তরুণীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ ছিল। রিপোর্ট বলছে, সেই সংক্রান্ত ইমেল মুছে ফেলার জন্য গেটস অনুরোধ পর্যন্ত করেছিলেন।
- স্ত্রী মেলিন্ডাকে প্রতারণা: নিজের রোগের কথা স্ত্রী মেলিন্ডার কাছে গোপন রাখতে তাঁকে না জানিয়েই গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন গেটস— এমনটাই দাবি করা হয়েছে ওই নথিতে।
- মাদক সেবন: গেটসের প্রাক্তন উপদেষ্টা বরিস নিকোলিক জানিয়েছেন, ব্রিজ টুর্নামেন্টে মনোযোগ বাড়াতে গেটস ‘অ্যাডারাল’-এর মতো ড্রাগ বা মাদক ব্যবহার করতেন।
- মিথ্যেচারের পর্দাফাঁস: এপস্টাইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে গেটস দাবি করলেও, ফ্লাইট রেকর্ড অনুযায়ী গেটসকে একাধিকবার এপস্টাইনের ব্যক্তিগত জেটে ভ্রমণ করতে দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, এই বিষয়গুলিই ২০২১ সালে বিল ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদের মূল কারণ ছিল। গেটসের প্রতিনিধিরা এই সমস্ত অভিযোগ অস্বীকার করলেও, সরকারিভাবে প্রকাশিত এই নথিপত্র তাঁর ভাবমূর্তিকে বড়সড় সংকটে ফেলেছে।