বাংলায় ভোট কারচুপির মহাপ্রলয়? মোদীর কমিশনকে মমতা ব্যানার্জীর বিস্ফোরক চিঠি! – এক ঝলক

একঝলক ডেস্ক:
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে নজিরবিহীন অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচনী আইন লঙ্ঘন করে রাজ্যে প্রায় ৮,১০০ ‘মাইক্রো অবজার্ভার’ নিয়োগ করা হয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। ভিন রাজ্যের আইএএস আধিকারিকরা তথ্য বিকৃতির মাধ্যমে তালিকা সংশোধন প্রক্রিয়া প্রভাবিত করছেন বলেও তিনি চিঠিতে স্পষ্ট অভিযোগ করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, ভোটার তালিকায় নাম তোলার শুনানিতে ভিন্ন নিয়ম প্রয়োগ করে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ইআরও ও এআরও-দের ক্ষমতা খর্ব করে অন্য রাজ্যে না হওয়া এমন ‘আইনবহির্ভূত’ ব্যবস্থা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন তিনি। এই পরিস্থিতি সাংবিধানিক কাঠামোর ওপর মানুষের আস্থা নষ্ট করছে উল্লেখ করে তিনি দ্রুত কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।