তেলের পথ বন্ধ, চরম দেউলিয়া হওয়ার মুখে কিউবা? ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ব! – এক ঝলক

তেলের পথ বন্ধ, চরম দেউলিয়া হওয়ার মুখে কিউবা? ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ব! – এক ঝলক

একঝলক ডেস্ক:

ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদলের পর এবার কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে দ্রুত চুক্তিতে না এলে কিউবায় তেল ও অর্থের জোগান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ভেনেজুয়েলা থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় এমনিতেই বিদ্যুৎহীন ও খাদ্য সংকটে জর্জরিত হাভানা। ট্রাম্পের এই চরম অর্থনৈতিক অবরোধের হুমকিতে কিউবার অর্থনীতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।

পাল্টা জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-ক্যানেল জানিয়েছেন, তারা কোনো চাপের কাছে মাথা নত করবেন না এবং সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবেন। তবে বাস্তব পরিস্থিতি বেশ ভয়াবহ; গত চার বছরে বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়েছেন। তেল ট্যাঙ্কার বাজেয়াপ্ত হওয়া এবং ওয়াশিংটনের কঠোর কূটনৈতিক অবস্থানের ফলে কিউবায় বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *