বাজেটের দিনেই বড় ধাক্কা: একলাফে দামী হলো এলপিজি সিলিন্ডার

বাজেটের দিনেই বড় ধাক্কা: একলাফে দামী হলো এলপিজি সিলিন্ডার

কেন্দ্রীয় বাজেট পেশের সকালেই দুঃসংবাদ দিল তেল বিপণন সংস্থাগুলি। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ায় কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১,৮৪৪.৫০ টাকা। তবে স্বস্তির বিষয়, ঘরোয়া গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি।

লাগাতার দু’মাস মূল্যবৃদ্ধির ফলে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় খরচের চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও বিমান জ্বালানি বা এটিএফ-এর দাম কিছুটা কমিয়েছে সংস্থাগুলো। বাজেটের আগে জ্বালানির এই দামবদল সাধারণ ব্যবসায়ী ও আমজনতার পকেটে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *