ফেব্রুয়ারিতেও শীতের শিরশিরানি: বঙ্গে কি ফিরছে হাড়কাঁপানো ঠান্ডা?
February 1, 20269:57 am

ফেব্রুয়ারি শুরু হলেও বাংলা থেকে শীত বিদায়ের লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা না থাকলেও ভোরের দিকে ও রাতে তাপমাত্রা কম থাকবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টা জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও আগামী এক সপ্তাহ তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সমতলে আবহাওয়া শুষ্ক থাকলেও দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ে ঠান্ডার দাপট আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।