এপস্টেইন ফাইলে মোদির নাম! চাঞ্চল্যকর দাবি ঘিরে মুখ খুলল ভারত সরকার – এক ঝলক

এপস্টেইন ফাইলে মোদির নাম! চাঞ্চল্যকর দাবি ঘিরে মুখ খুলল ভারত সরকার – এক ঝলক

একঝলক ডেস্ক:

মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনের সদ্য প্রকাশিত নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিচারবিভাগের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইজরায়েল সফরের আগে মোদি যৌন অপরাধী এপস্টাইনের পরামর্শ নিয়েছিলেন। এই খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করা হয়েছে।

তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ওই সফরটি ছিল সম্পূর্ণ রাষ্ট্রীয় এবং এর সঙ্গে এপস্টাইনের কোনো যোগসূত্র নেই। প্রকাশিত নথিতে উল্লিখিত তথ্যগুলো বিভ্রান্তিকর বলে দাবি করেছে নয়াদিল্লি। বর্তমানে ৩৫ লক্ষ পাতার এই বিশাল রিপোর্টে ট্রাম্প ও মাস্কের মতো ব্যক্তিত্বদের নাম থাকায় বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *