মধ্যবিত্তের মাথায় হাত! আকাশছোঁয়া সোনার দামে কি বড় বদল আসতে চলেছে? – এক ঝলক

একঝলক ডেস্ক:
কলকাতায় ফের একলাফে বাড়ল সোনার দাম। বর্তমানে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩,৬৫০ টাকা, যা জিএসটি ছাড়াই ধার্য করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি ১০,৬৫0 টাকা স্পর্শ করায় সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তা বেড়েছে। ঊর্ধ্বমুখী এই বাজার দরের প্রভাবে মানুষ এখন দামী ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেট গয়নার দিকে বেশি ঝুঁকছেন বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, রুপোর কেজিও আড়াই লক্ষ টাকার দোরগোড়ায় পৌঁছেছে। উৎসব বা বিয়ের মরসুমের আগে ধাতব মূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধিতে বিনিয়োগকারীরাও এখন দোটানায়। বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, বর্তমান অস্থির পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সোনা না কিনে বাজার পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে। সোনার ক্রমবর্ধমান দাম আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।