বাজেট ২০২৬: নির্মলার শাড়িতে এবার কোন বিশেষ চমক?
February 1, 202612:42 pm

কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পোশাক প্রতিবারই বিশেষ তাৎপর্য বহন করে। রবিবার নিজের নবম বাজেট পেশের দিন তিনি বেছে নিয়েছেন মভ ঘেঁষা মেরুন রঙের একটি রেশমের শাড়ি। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী এই শাড়িতে ছিল সূক্ষ্ম জড়ির কাজ, যা সংসদ ভবনে প্রবেশের সময় সবার নজর কাড়ে।
গত কয়েক বছরে কখনও কর্ণাটকের ইলকল, আবার কখনও বাংলার কাঁথা স্টিচ বা বিহারের মধুবনী মোটিফের শাড়িতে দেখা গেছে তাঁকে। এই বিশেষ পোশাকগুলো কেবল ফ্যাশন নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ও অর্থনীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এবারের দক্ষিণী ঘরানার শাড়িটিও তাঁর অনন্য রুচি ও ঐতিহ্যের বার্তা দিচ্ছে।