বাবা হলেন রাম চরণ: ঘরে এল যমজ সন্তান
February 1, 202612:53 pm

দক্ষিণী মেগাস্টার রাম চরণ ও উপাসনা কোনিদেলার ঘরে এল যমজ সন্তান। একটি পুত্র ও একটি কন্যাসন্তানের জন্মের খবরটি নিশ্চিত করে মেগাস্টার চিরঞ্জীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে আশীর্বাদ প্রার্থনা করেছেন। ২০২৩ সালে প্রথম সন্তানের পর এবার যমজ সন্তানের আগমনে কোনিদেলা পরিবারে এখন খুশির জোয়ার।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও দুই নবজাতকই বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। এই সুখবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে অগণিত অনুরাগী দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ২০২৬ সালের শুরুতেই এমন দ্বিগুণ খুশির খবরে উচ্ছ্বসিত গোটা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।