বাজেটে ‘বিকশিত ভারত’-এর রোডম্যাপ: ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখেও লক্ষ্যপূরণে অনড় অর্থমন্ত্রী
February 1, 202612:54 pm

কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে তিনটি কেন্দ্রীয় কর্তব্যের কথা ঘোষণা করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মোকাবিলা করে আত্মনির্ভরতাকে মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সরকার। অর্থমন্ত্রী জানান, দরিদ্র ও অনগ্রসরদের উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করাই এই বাজেটের প্রধান সংকল্প।
অর্থনৈতিক গতি বজায় রাখতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নে ছয়টি বিশেষ ক্ষেত্রে হস্তক্ষেপের ঘোষণা করা হয়েছে। এমএসএমই সেক্টর এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী সমৃদ্ধির ভিত্তি পোক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্কারের গতি অব্যাহত রেখে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্যপূরণে সরকার বদ্ধপরিকর বলে জানান অর্থমন্ত্রী।