কৃষিতে বিপ্লব আনতে বাজেটে বড় চমক! এআই দেবে চাষের পরামর্শ

কৃষিতে বিপ্লব আনতে বাজেটে বড় চমক! এআই দেবে চাষের পরামর্শ

কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য ‘ভারত বিস্তার’ নামক এআই-চালিত বহুভাষিক প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকরা ফসলের রোগ দমন, আবহাওয়া এবং বাজারদর সংক্রান্ত সব তথ্য এক জায়গায় পাবেন। প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বৃদ্ধি ও তথ্য আদান-প্রদান আরও সহজ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

পাশাপাশি উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে নারকেল, চন্দন ও আখরোটের মতো উচ্চ-মূল্যের ফসল চাষে বিশেষ সহায়তার কথা জানানো হয়েছে। কৃষি বৈচিত্র্যকরণ এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও অর্থকরী ফসলে গুরুত্ব দিয়ে কৃষকদের আয় বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *