ব্রহ্মপুত্রে বিরল কচ্ছপের মেলা! কাজিরাঙায় মিলল ১৭টি প্রজাতির সন্ধান

ব্রহ্মপুত্রে বিরল কচ্ছপের মেলা! কাজিরাঙায় মিলল ১৭টি প্রজাতির সন্ধান

কাজিরাঙা টাইগার রিজার্ভে বৈজ্ঞানিক সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য। ব্রহ্মপুত্র নদের প্রায় ১৭৪ কিলোমিটার এলাকায় টানা পাঁচ বছর ধরে চলা এই অভিযানে মোট ১৭ প্রজাতির মিঠে জলের কচ্ছপের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ৯৪৫টি কচ্ছপের মধ্যে ৮৭৬টি শক্ত এবং ৬৯টি নরম খোলসের। এই সাফল্য ভারতের জলজ জীববৈচিত্র্যের মানচিত্রে কাজিরাঙাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সমীক্ষার সবচেয়ে বড় প্রাপ্তি হলো চারটি অতিবিপন্ন ‘ব্ল্যাক সফটশেল টার্টল’-এর দেখা মেলা। বিশ্বনাথ বন্যপ্রাণ বিভাগের মূল নদীপথে এদের উপস্থিতি সংরক্ষণ প্রচেষ্টার বড় জয় হিসেবে দেখা হচ্ছে। কচ্ছপ ছাড়াও এই অভিযানে গাঙ্গেয় শুশুক ও ওটারের সন্ধান মিলেছে, যা ব্রহ্মপুত্রের বাস্তুতন্ত্রের এক ইতিবাচক ইঙ্গিত দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *