পকেটে টান! আজ থেকেই দামি সিগারেট-পান মশলা, গুনতে হবে বাড়তি কত টাকা?
February 1, 20261:33 pm

নতুন আবগারি শুল্ক নীতি কার্যকর হওয়ায় আজ থেকে সিগারেট, পান মশলাসহ সমস্ত তামাকজাত পণ্যের দাম আকাশছোঁয়া হলো। জনস্বাস্থ্যের স্বার্থে এবং তামাকের ব্যবহার কমাতে সরকার পুরনো কর কাঠামো বদলে নতুন বিশেষ শুল্ক ও ‘স্বাস্থ্য সেস’ চালু করেছে। এর ফলে বিভিন্ন দৈর্ঘ্যের সিগারেটের ওপর প্রতি হাজারে ২,০৫০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত শুল্ক বসতে পারে।
এই পরিবর্তনের ফলে সিগারেটের মোট করভার বেড়ে ৬০-৭০ শতাংশে পৌঁছেছে। শুধু সিগারেট নয়, কাঁচা তামাক ও ই-সিগারেটের ওপরও বিপুল কর চাপানো হয়েছে। সরকারের এই কঠোর পদক্ষেপে তামাকজাত পণ্যের খুচরো বাজারদর একলাফে অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তামাকের নেশায় লাগাম টানতেই এই কড়া সিদ্ধান্ত নিল প্রশাসন।