বাজেট ২০২৬: সস্তা হচ্ছে ক্যানসারের ১৭টি ওষুধ, স্বস্তির খবর আমজনতার জন্য

বাজেট ২০২৬: সস্তা হচ্ছে ক্যানসারের ১৭টি ওষুধ, স্বস্তির খবর আমজনতার জন্য

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে বড়সড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্যানসার চিকিৎসার ১৭টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে সম্পূর্ণ আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। এর ফলে মারণ রোগের ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি, সাতটি বিরল রোগের ওষুধের ক্ষেত্রেও শুল্ক ছাড়ের সুবিধা মিলবে।

চিকিৎসা পরিকাঠামো উন্নয়নেও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। দেশজুড়ে আধুনিক চিকিৎসা হাব এবং তিনটি নতুন আয়ুর্বেদ কেন্দ্র গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের ‘বায়ো ফার্মা শক্তি’ প্রকল্পের মাধ্যমে দেশীয় ওষুধ উৎপাদন ও গবেষণায় জোর দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *