এপস্টেইন ফাইলে হরদীপ পুরীর নাম, তুঙ্গে বিতর্ক
February 1, 20265:33 pm

যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ইমেল আদান-প্রদানের তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মার্কিন বিচার বিভাগের পেশ করা নথিতে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে তাঁদের একাধিক বৈঠকের উল্লেখ মিলেছে। যদিও সেই সময় তিনি কোনো সরকারি পদে ছিলেন না এবং মোদী মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগের এই যোগাযোগকে কেবল পেশাগত আলোচনা বলে দাবি করেছেন মন্ত্রী।
হরদীপ সিং পুরী জানান, নিউ ইয়র্কে থাকাকালীন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠানে কর্মরত থাকাবস্থায় ব্যবসায়িক কাজে এপস্টেইনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। প্রকাশিত ইমেলে অপরাধমূলক কোনো যোগসূত্র না মিললেও ভারতের বাজারে বিনিয়োগ ও বৈঠকের সময়সূচি নিয়ে আলোচনার তথ্য উঠে এসেছে। এপস্টেইনের অন্ধকার জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন বলেও সাফ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।