ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ লড়াই: বেদান্তের ব্যাটে লড়াকু ভারত, সেমিতে ওঠার অঙ্কে কি বাজিমাত হবে? – এক ঝলক
February 1, 20266:00 pm

একঝলক ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ২৫২ রানে অলআউট হলো ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও মিডল অর্ডারে একাই লড়াই করেন বেদান্ত ত্রিবেদী। ৯৮ বলে ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তিনি। এছাড়া কনিষ্ক চৌহান ও বৈভব সূর্যবংশী ইনিংসের শুরুতে দ্রুত রান তুললেও বড় স্কোর করতে ব্যর্থ হন।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। অধিনায়ক আয়ূষ মাত্রে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলারদের ওপর এখন বড় দায়িত্ব। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে এই রান ডিফেন্ড করতে পারলে সরাসরি শেষ চারে পৌঁছাবে ভারত। তবে পরাজিত হলে সেমিতে যেতে রান রেটের কঠিন সমীকরণের মুখে পড়তে হবে টিম ইন্ডিয়াকে।