‘কর্মী অবজ্ঞা’র অভিযোগে দলত্যাগ: কুমারগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে ২৩ পরিবার
February 1, 20265:35 pm

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার ফুলতরে তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন ধরল। দলের দুর্দিনে পাশে থাকলেও বর্তমান নেতৃত্ব কর্মীদের গুরুত্ব দিচ্ছে না—এই অভিযোগে ২৩টি পরিবার ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছে। জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেন।
যোগদানকারীরা জানান, দলকে ক্ষমতায় আনতে তারা জানপ্রাণ লড়লেও এখন তাদের অবজ্ঞা করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করে রাজ্যে পরিবর্তনের লক্ষ্যেই এই দলবদল বলে তাদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।