প্রেমিকার ডাকে দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নদীয়ার কৃষ্ণগঞ্জে যুবকের রহস্যমৃত্যু

প্রেমিকার ডাকে দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নদীয়ার কৃষ্ণগঞ্জে যুবকের রহস্যমৃত্যু

নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তবর্তী এলাকায় প্রেমিকার বাড়ির অদূরেই উদ্ধার হল সৌরভ হালদার নামে এক যুবকের মৃতদেহ। পরিবারের অভিযোগ, শনিবার রাতে প্রেমিকা ফোন করে সৌরভকে ডেকে পাঠান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিনের এই প্রেমের সম্পর্ক তরুণীর পরিবার মেনে না নেওয়াতেই এই হত্যাকাণ্ড বলে দাবি করা হচ্ছে।

রবিবার সকালে প্রেমিকার বাড়ির পাশের ঝোপ থেকে দেহটি উদ্ধারের পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে ডেকে এনে যুবককে খুন করেছে তরুণীর পরিবার। কৃষ্ণগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *