গভীর রাতে রোহিত শেট্টির ফ্ল্যাটে হামলা! ২৮০ কোটির মালিকের নিরাপত্তায় বড়সড় গলদ? – এক ঝলক
February 1, 20266:59 pm

একঝলক ডেস্ক:
মুম্বইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেট্টির আবাসন লক্ষ্য করে গভীর রাতে চার রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। ১০ তলায় সস্ত্রীক থাকা পরিচালকের ফ্ল্যাটে এই হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই রোহিতের বয়ান রেকর্ড করেছে, তবে ঘটনায় কেউ হতাহত হননি। এটি সাধারণ হামলা নাকি ডাকাতির চেষ্টা, তা খতিয়ে দেখছে প্রশাসন।
বলিউডের এই সফল পরিচালকের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ২৮০ কোটি টাকা। সম্প্রতি ৪.৫৭ কোটি টাকার একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন তিনি, যার পাশাপাশি একাধিক দামি স্পোর্টস কার ও নবি মুম্বইয়ে ৬ কোটির একটি বাড়িও রয়েছে তাঁর। হিট ‘কপ ইউনিভার্স’-এর স্রষ্টা ও জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকের ওপর এমন আক্রমণ বলিউডের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।