জয়রামবাটির লজে অসামাজিক কাজের রমরমা! পুলিশি অভিযানে ফাঁস গোপন কারসাজি – এক ঝলক

জয়রামবাটির লজে অসামাজিক কাজের রমরমা! পুলিশি অভিযানে ফাঁস গোপন কারসাজি – এক ঝলক

একঝলক ডেস্ক:

পবিত্র তীর্থভূমি জয়রামবাটির লজগুলোতে পর্যটকদের ভিড়ের সুযোগ নিয়ে রমরমিয়ে চলছিল মধুচক্র। বেশ কিছুদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে জয়রামবাটির একাধিক লজে আচমকা হানা দেয় জেলা পুলিশ। অভিযানে তিনটি লজ থেকে সাতজন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চারটি লজের মালিক ও ম্যানেজারসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে এই বিশেষ অভিযান চালানো হয়। ধৃতদের আদালতে পেশ করা হলে নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ লজের নথিপত্র ও বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়া এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জেলায় এমন অসামাজিক কাজ রুখতে আগামীদিনেও তল্লাশি অভিযান জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *