বন্ধ হচ্ছে টাকার উৎস? বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমিয়ে ভুটানকে রেকর্ড দান ভারতের! – এক ঝলক
February 1, 20269:00 pm

একঝলক ডেস্ক:
২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বৈদেশিক সহায়তার মাপে বড় রদবদল করেছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের আবহে বাংলাদেশের জন্য বরাদ্দ ১২০ কোটি টাকা থেকে কমিয়ে মাত্র ৬০ কোটি টাকা করা হয়েছে। গত অর্থবছরও বরাদ্দের পুরোটা খরচ না হওয়ায় এই কাটছাঁট বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে সহায়তার তালিকায় শীর্ষে থাকা ভুটানের বরাদ্দ বাড়িয়ে ২,২৮৯ কোটি টাকা করা হয়েছে। এছাড়া নেপাল ও শ্রীলঙ্কার জন্য অনুদান বাড়লেও চাবাহার বন্দর প্রকল্পে তহবিল শূন্যে নামিয়ে আনা হয়েছে। আঞ্চলিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মুখে ভারতের এই কৌশলগত সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।