‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেই মহারাজকে প্রাণঘাতী হামলা! রণক্ষেত্র ভগবানপুর, গ্রেপ্তার ১ – এক ঝলক
একঝলক ডেস্ক:
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আরএসএসের অনুষ্ঠান চলাকালীন ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, আর্য সমাজের সূর্যানন্দ মহারাজের ওপর আচমকা হামলা চালায় একদল যুবক, যার ফলে তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিয়ে পরিকল্পিতভাবে এই হিংসা ছড়ানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ইতিমধ্য়েই মূল অভিযুক্ত জগন্নাথ মাইতিকে গ্রেপ্তার করে তিন দিনের হেফাজতে নিয়েছে। তবে বাকি অভিযুক্তরা এখনও পলাতক থাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে একে বিজেপির উসকানি বলে দাবি করেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসন।