বিজেপি এলে মাছ-মাংস বন্ধ? তৃণমূলের প্রচারের পাল্টা জবাবে বাজেট হাতিয়ার পদ্ম শিবিরের – এক ঝলক
February 1, 202610:00 pm

একঝলক ডেস্ক:
কেন্দ্রীয় বাজেটে মৎস্য বিকাশ ও পশুপালনে বিশেষ বরাদ্দের কথা তুলে ধরে তৃণমূলের প্রচারকে কড়া চ্যালেঞ্জ জানাল বিজেপি। বিধায়ক অশোক লাহিড়ির দাবি, বাজেটে ৫০০টি নতুন জলাধার নির্মাণ ও উপকূলীয় উন্নয়নের ঘোষণা প্রমাণ করে যে মাছ-মাংস বন্ধ হওয়ার তত্ত্ব সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্যকে বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি একে তৃণমূলের সাজানো ‘মিথ্যাচার’ বলে কটাক্ষ করেছেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘হাম্পটি-ডাম্পটি’ আখ্যা দিয়ে বাংলার প্রতি চরম অবহেলার অভিযোগ তুলেছেন। পাল্টা জবাবে বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলেছে, শিলিগুড়ির হাই-স্পিড রেল করিডর বা নারী সুরক্ষায় জেলাভিত্তিক হস্টেল নির্মাণের মতো প্রকল্পগুলো কি উন্নয়নের আওতায় পড়ে না? ভোটের মুখে খাদ্যাভ্যাস ও বঞ্চনা ইস্যু নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা।