আনন্দপুরের অগ্নিকাণ্ডে উদ্ধার ২৭ দেহাংশ: রহস্যভেদে বারুইপুর এসপির নেতৃত্বে স্পেশাল টিম! – এক ঝলক

আনন্দপুরের অগ্নিকাণ্ডে উদ্ধার ২৭ দেহাংশ: রহস্যভেদে বারুইপুর এসপির নেতৃত্বে স্পেশাল টিম! – এক ঝলক

একঝলক ডেস্ক:

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামল ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। বারুইপুর জেলা পুলিশের এসপি শুভেন্দ্র কুমারের নেতৃত্বে এই দল দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখবে। ইতিমধ্যেই পুলিশ মোমো সংস্থার দুই আধিকারিক এবং সংশ্লিষ্ট ডেকোরেটার্স কো ম্পা নির মালিককে গ্রেফতার করেছে। দমকল ও ফরেনসিক দলের প্রাথমিক অনুমান অনুযায়ী, ডেকোরেটার্সের গুদাম থেকেই প্রথম আগুনের সূত্রপাত ঘটেছিল।

ঘটনাস্থল থেকে এপর্যন্ত ২৭টি দেহাংশ উদ্ধার করা হয়েছে, যা শনাক্তকরণের জন্য বর্তমানে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। নিখোঁজ ব্যক্তিদের পরিজনেরা উদ্বেগের সঙ্গে থানার দ্বারস্থ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে নাজিরাবাদ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *