‘Humpty-Dumpty’ বাজেট! বাংলায় হারবে জেনেই কি মোদী সরকারের এই চরম বঞ্চনা? বিস্ফোরক মমতা – এক ঝলক

একঝলক ডেস্ক:
রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পর দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটকে ‘দিগভ্রান্ত ও ভিশনলেস’ আখ্যা দিয়ে তিনি একে ‘Humpty-Dumpty’ বাজেট বলে কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার ২ লক্ষ কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও বাজেটে রাজ্যের জন্য কিছুই বরাদ্দ করা হয়নি। তাঁর মতে, কৃষক, শ্রমিক এবং পড়ুয়াদের স্বার্থ এই বাজেটে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গসহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলোতে হার নিশ্চিত জেনেই কেন্দ্র প্রতিহিংসামূলকভাবে বাংলাকে বঞ্চিত করেছে। ফ্রেট করিডর থেকে নারী নিরাপত্তা—সবক্ষেত্রেই কেন্দ্রের ভূমিকা শূন্য বলে দাবি করেন তিনি। রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে মোদী সরকার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন মমতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনের আগে বাংলার বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করেই সুর চড়াচ্ছেন তৃণমূল নেত্রী।