খেল খতম? হাবড়া ছাড়ার জল্পনা উসকে দিয়ে বড় ইঙ্গিত দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক! – এক ঝলক

একঝলক ডেস্ক:
বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এবার হাবড়া বিধানসভা কেন্দ্রে নিজের প্রার্থী হওয়া নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান, হয়তো আগামী দিনে তাঁকে হাবড়া ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে। দলের অনুগত সৈনিক হিসেবে নেতৃত্বের নির্দেশ পালনের কথা বললেও, তাঁর এই আকস্মিক মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
এদিন স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা না নেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি জ্যোতিপ্রিয় জানান, তিনি যেখানেই থাকুন না কেন, সাধারণ মানুষের পাশে থেকে আসাম্পূর্ণ কাজগুলো শেষ করবেন। ২০০১ থেকে টানা বিধায়ক থাকা এই বর্ষীয়ান নেতার কেন্দ্র পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বর্তমানে তৃণমূলের অন্দরে ও বিরোধী শিবিরের চর্চা তুঙ্গে। নিজের ভবিষ্যৎ নিয়ে মল্লিকের এই রহস্যময় বার্তা এখন রাজ্য রাজনীতির অন্যতম হট টপিক।