আকাশ থেকে ধেয়ে আসা রুশ ড্রোন ধরবে মাছের জাল! ইউক্রেনের এই আজব কৌশলে তাজ্জব দুনিয়া – এক ঝলক

একঝলক ডেস্ক:
রুশ ড্রোনের হাত থেকে অস্ত্র পরিবহণের প্রধান সড়কগুলো রক্ষা করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে ইউক্রেন। মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকে আনা পুরনো মাছ ধরার জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো। খেরসন শহরের সামরিক প্রশাসনের মতে, রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে গত বছর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই সাশ্রয়ী কৌশলটি এখন শহরের একাধিক এলাকায় সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করছে।
মূলত সমরাস্ত্র চলাচলের পথগুলোকে লক্ষ্য করে চালানো রুশ হামলা নস্যাৎ করতেই এই নজিরবিহীন প্রতিরোধ ব্যবস্থা। ড্রোন যখন নিচু দিয়ে উড়ে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করে, তখন এই শক্তিশালী জালগুলো সেগুলোকে আটকে দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তির কামানের বদলে মাছ ধরার জালের মতো সাধারণ উপকরণের এমন ব্যবহার আধুনিক যুদ্ধক্ষেত্রে এক বিরল এবং কৌতূহল জাগানিয়া ঘটনা হিসেবে পরিগণিত হচ্ছে।
x