বাজেট বক্তৃতায় কোন শব্দটি সবচেয়ে বেশিবার বললেন নির্মলা সীতারমণ, জেনে নিন
February 2, 20267:49 am

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতায় শব্দচয়নের এক চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। সম্পূর্ণ বক্তব্যে তিনি ‘ট্যাক্স’ শব্দটি সর্বাধিক ১৪০ বার ব্যবহার করেছেন। এর পরেই ‘প্রোপোজড’ শব্দটি ১০৩ বার, ‘আয়’ ৯৯ বার এবং ‘প্রোপোজাল’ শব্দটি ৯৭ বার স্থান পেয়েছে। এছাড়া ‘সেকশন’ ও ‘আইন’ শব্দ দুটি যথাক্রমে ৮২ ও ৬৯ বার উল্লেখ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, অর্থমন্ত্রীর ভাষণে শুল্ক শব্দটি ৫১ বার এবং কাস্টমস ও পণ্য শব্দ দুটি ৪৭ বার উঠে এসেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে ‘ভারত’ ৪৯ বার এবং ‘পরিষেবা’ ৪২ বার ব্যবহৃত হয়েছে। এছাড়াও রেট, ডিডাকশন, জরিমানা ও এক্সেমশন শব্দগুলোর বারবার প্রয়োগ বাজেটের মূল অভিমুখকে স্পষ্ট করেছে।