কড়া নিয়মে শুরু মাধ্যমিক, প্রশ্নপত্র নিয়ে নয়া সতর্কতা
February 2, 20268:21 am

আজ সোমবার থেকে কড়া নিরাপত্তায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং বেলা ১১টা থেকে শুরু হবে লেখা। পরীক্ষার্থীরা ১৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন প্রশ্নপত্র পড়ার জন্য। দুপুর ২টো নাগাদ শেষ হবে পরীক্ষা।
পর্ষদের নিয়ম অনুযায়ী, মোবাইল বা কোনো বৈদ্যুতিন গ্যাজেট নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। কেউ এসবসহ ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা প্রক্রিয়া চলবে।