সীমান্তে যুদ্ধের মেঘ! সামরিক শক্তিতে চিন-পাককে টেক্কা দিতে মোদী সরকারের মেগা মাস্টারপ্ল্যান

সীমান্তে যুদ্ধের মেঘ! সামরিক শক্তিতে চিন-পাককে টেক্কা দিতে মোদী সরকারের মেগা মাস্টারপ্ল্যান

অপারেশন সিঁদুর ও প্রতিবেশী দেশগুলোর সাথে বাড়তে থাকা উত্তেজনার আবহে প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ বাড়াল কেন্দ্র। ২০২৬ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা ব্যয় ১৯ শতাংশ বাড়িয়ে ৫.৯ লক্ষ কোটি টাকা করা হয়েছে। চিন ও পাকিস্তানের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ সীমান্ত নিয়ে তৈরি হওয়া উদ্বেগকে মাথায় রেখে দেশের নিরাপত্তাকে আরও দুর্ভেদ্য করতে চাইছে তৃতীয় মোদী সরকার। বিশেষ করে আধুনিকীকরণ ও দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে।

সামরিক সরঞ্জামের আধুনিকীকরণে এবার মূলধনী ব্যয় বাড়িয়ে ২.২ লক্ষ কোটি টাকা করা হয়েছে। এর ফলে হ্যাল (HAL) বা মাজাগাঁও ডকের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি লাভবান হবে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলিও। যুদ্ধবিমান, সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল বিনিয়োগের মাধ্যমে ভারতকে স্বনির্ভর করাই সরকারের লক্ষ্য। প্রতিরক্ষা উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ এখন বেসরকারি খাত থেকে আসবে, যা ভারতের সামরিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *