বাজেটে করছাড়ে বড় ধাক্কা! ১২ লক্ষেও মিলবে কি স্বস্তি? জেনে নিন নতুন হিসেব

বাজেটে করছাড়ে বড় ধাক্কা! ১২ লক্ষেও মিলবে কি স্বস্তি? জেনে নিন নতুন হিসেব

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন আনলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বছরের ১২ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের নিয়মটিই বহাল থাকছে। তবে ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন। এছাড়া, এখন থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

বর্তমান কাঠামো অনুযায়ী, ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। তবে ৪ থেকে ৮ লক্ষ টাকায় ৫ শতাংশ এবং ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর ধার্য রয়েছে। আয়ের পরিমাণ ২৪ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে দিতে হবে ৩০ শতাংশ কর। মধ্যবিত্তের বড় কোনো ছাড় না মিললেও, আয়কর জমার সময়সীমা বৃদ্ধি কিছুটা স্বস্তি দিচ্ছে করদাতাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *