মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের মেগা হেল্পলাইন, বিপদে পড়লেই এক ফোনে মিলবে উদ্ধার!

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের মেগা হেল্পলাইন, বিপদে পড়লেই এক ফোনে মিলবে উদ্ধার!

আজ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে ৯৪৩২৬১০০৩৯ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। প্রবেশপত্র বাড়িতে ফেলে আসা বা যানজটে পড়ার মতো জরুরি পরিস্থিতিতে এই নম্বরে ফোন করলেই মিলবে তাৎক্ষণিক পুলিশি সহায়তা। এমনকি অসুস্থ পরীক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

পরীক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে সরকার ১৫টি রুটে অতিরিক্ত ২০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বছর মোট ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী ২,৬৮২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত চলা এই পরীক্ষা চলাকালীন যেকোনো বিশৃঙ্খলা এড়াতে এবং যানজট নিয়ন্ত্রণে রাস্তায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *