গুগল ম্যাপেও নেই হদিস! ময়ূরাক্ষীর চরে লুকিয়ে ইতিহাসের কোন রহস্য?

গুগল ম্যাপেও নেই হদিস! ময়ূরাক্ষীর চরে লুকিয়ে ইতিহাসের কোন রহস্য?

বীরভূমের ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত প্রাচীন জনপদ কোটাসুর আজও রহস্য ও কিংবদন্তিতে ঘেরা। মহাভারতের একচক্র নগরী কিংবা রাজা কোটেশ্বরের রাজধানী হিসেবে পরিচিত এই জনপদটি লোককথা ও ইতিহাসের এক অনন্য মিলনস্থল। এখানে আজও টিকে আছে প্রাচীন মদনেশ্বর শিব মন্দির, যার সাথে জড়িয়ে আছে শতবর্ষের ঐতিহ্য।

শরৎচন্দ্র ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যেও কোটাসুরের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে এখানে ব্লক অফিসসহ একাধিক সরকারি দফতর থাকলেও, অবহেলিত এই জনপদটিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কোটাসুর তার হারানো ঐতিহাসিক গৌরব ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *