বাজেট ২০২৬: সস্তা হলো ওষুধ ও বিদেশ ভ্রমণ, কর কাঠামোয় বড় বদল
February 2, 202610:12 am

কেন্দ্রীয় বাজেটে আয়করের হারে কোনো পরিবর্তন না হলেও ১লা এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হতে চলেছে। তবে স্বস্তির খবর মিলেছে বিদেশ ভ্রমণের প্যাকেজে, যেখানে টিসিএস বা উৎসে সংগৃহীত কর কমানো হয়েছে। এছাড়া বিদেশে পড়াশোনা এবং চিকিৎসার খরচও আগের তুলনায় সস্তা হতে চলেছে।
ক্যান্সার ও ডায়াবেটিসসহ ১৭টি জীবনদায়ী ওষুধের আমদানি শুল্কে ছাড় দেওয়ায় চিকিৎসা ব্যয় কমবে। পাশাপাশি ২০৪৭ সাল পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবে দেশীয় ডেটা সেন্টারগুলো। শেয়ার বাজারে অনাবাসী ভারতীয়দের বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে।