অ্যাডমিট কার্ড ছাড়াই শুরু মাধ্যমিক! খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে কীভাবে ফিরল ছাত্রীর হাসি?

অ্যাডমিট কার্ড ছাড়াই শুরু মাধ্যমিক! খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে কীভাবে ফিরল ছাত্রীর হাসি?

নদীয়ার দত্তপুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লসের এক ছাত্রীর রেজিস্ট্রেশন থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে এমন চরম অনিশ্চয়তায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই পরীক্ষার্থী। একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠে তার পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই সংকটময় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে বিষয়টি আনা হয়। তাঁদের মানবিক হস্তক্ষেপে মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং ছাত্রীকে অ্যাডমিট কার্ড প্রদান করে। আজ থেকে শুরু হওয়া জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় হাসিমুখে বসতে পারছে সেই কৃতজ্ঞ পরীক্ষার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *